• কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন

সাংগঠনিক কার্যক্রম পরিষদ

কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর সাংগঠনিক নি¤œরূপ:

১. উপদেষ্টা পরিষদ

২. কার্যনির্বাহী পরিষদ

৩. সাধারণ সদস্য

১. উপদেষ্টা পরিষদ

সমাজের বিশেষ কোন ব্যক্তিবর্গের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হবে। এই পরিষদ কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর উন্নয়নের জন্য সাধারণ পরিষদ ও কার্যকারী পরিষদের পরামর্শ দাতা হিসাবে কাজ করবেন। এই পরিষদ, কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা উন্নয়নের জন্য সাধারণ পরিষদ ও কার্যকারী পরিষদের পরামর্শ দাতা হিসাবে কাজ করবেন। এই পরিষদ, কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর বিশেষ কোন অনুষ্ঠান কিংবা সাধারণ পরিষদ সভায় উপস্থিত থাকবে। এই পরিষদ সভায় কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত থাকবে। কার্ঙনির্বাহী পরিষদকে উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করতে পারবেন।

(ক) কার্যনির্বাহী পরিষদকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

(খ) সদস্যদের মধ্যে কোন কারণে মতানৈক্য দেখা দিলে উপদেষ্টা পরিষদ সমাধান করবেন। তবে এক্ষেত্রে সভাপতিকে সভা আহবান করতে হবে।

গ) সার্বিক পরিকল্পনা প্রলয়নে উপদেষ্টা পরিষদ নির্দেশকের ভ‚মিকা পালন করবেন।

(ঘ) কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা করবেন।

(ং) বিভিন্ন দাতা গোষ্ঠীর সাথে যোগাযোগ পূর্বক উদ্বোধন করবেন।

(চ) কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর কল্যাণ পরামর্শ প্রদান করবেন।

(ছ) প্রতি বছর কমপক্ষে একবার এই পরিষদ সভা করবেন।

(জ) প্রতিষ্ঠানের যে কোন অনুষ্ঠানে যোগদান করবেন।

২. কার্যনির্বাহী পরিষদ

এই পরিষদ কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর উন্নয়নের জন্য সর্বাধিক কাজ করবেন।
এই পরিষদ সংগঠনের যাবতীয় আয়, ব্যয়, বাজেট কর্ম-পরিকল্পনার রিপোর্ট তৈরি করবেন।
(ক) সাধারণ সভা ও মাসিক সভা আহবান করা।
(খ) কিশেষ প্রয়োজনে সভাপতির আহবানে জরুরী সিদ্ধান্তের মাধ্যমে কোন সিদ্ধান্ত গ্রহণ করা।
(গ) সভায় গৃহিত সিদ্ধান্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের যুক্ত স্বাক্ষরে বাস্তবায়িত হবে।
(ঘ) নির্বাহী পরিষদ সংগঠনের যাবতীয় কার্যবলীর চ‚ড়ান্ত সিদ্ধান্ত প্রদানকারী ও নীতি নির্ধারক।
(ঙ) নির্বাহী পরিষদ সংগঠনের সাথে সংগতি রেখে গঠনতন্ত্রে বর্ণিত নেই এমন যে কোন ধরনের আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত প্রহণ
করতে পারবে।
(চ) নির্বাহী পরিষদ সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদন করবে।
(ছ) সংগঠনের উন্নয়ন ও আয় বৃদ্ধির জন্য কার্যকরী পদক্ষেপ হ্রঞণ করবে।
(জ) বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার জন্য সকল সদস্যকে নির্দেশ প্রদান করবে।