4
কার্যকরী পরিষদ সদস্য
4
সদস্য
2
দাতা সদস্য
1
প্রকল্প
কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন পরিদর্শনে স্বাগতম জানাই
11-03-2022 তারিখে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন কয়েকজন সপ্নবাজ ছেলের মাথায় স্বনির্ভর সংগঠনের আইডিয়াটির উদয় হয়। সমাজের জন্য কাজ করে যাওয়া নিবেদিত প্রাণ ছেলেগুলো হঠাত করেই বুঝতে পারে এবার নিজেদেরে জন্য কিছু করতে হবে। ভাবতেই ভাবতেই মাথায় আসে নিজেদের টাকায় নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করা পাশাপাশি বৃহৎ পরিসরে আশেপাশের এলাকায় নিজেদের চিন্তা চেতনা অনুযায়ী কর্মসূচী গ্রহণ করে অন্য মানুষের কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের আয় বাড়ানো, নিজের এবং সংগঠনের অন্য সদস্যের সংসারে সচ্ছলতা বাড়ানোর। এটি হবে একটি সম্পূর্ণ বানিজ্যিক এবং লাভজনক প্রতিষ্ঠান। সমতা, সততা, সহমর্মিতা ও সহযোগিতার এক উৎকৃষ্ট উদাহরণে পরিনত হবে এই সংগঠন। সবার কাছে এই কামনাই করছি। প্রাথমিক সদস্যদের কাছ থেকে কিছু চাঁদা ইতিমধেই সংগ্রহ করা হয়েছে এবং এর মাধ্যমে সংগঠনটি যে যাত্রা শুরু করেছে সেখান থেকে শুধু সামনেই ইনশাআল্লাহ। বিস্তারিত
সভাপতির বার্তা
মহান আল্লাহ্র নামে শুরু করছি। স্বপ্নকে তো আর ছুঁয়ে দেখা যায়না, তবে চেষ্টার মাধ্যমে তাকে বাস্তবে রূপ দেওয়া যায়। আমরাও যে স্বপ্ন নিয়ে সংগঠন শুরু করতে চেয়েছিলাম তার বাস্তবায়নের চেষ্টায় আমরা যাত্রা শুরু করতে পেরেছি। আলহাদুলিল্লাহ। মানব জীবনের সর্বক্ষেত্রে সংগঠনের প্রভাব লক্ষ্য করা যায়। আধুনিক প্রতিযোগিতামূলক যুগে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবার আগে আমাদের প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পদ্ধতি ভালোভাবে জানতে হবে এবং আমাদের সকল জনশক্তিকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। বিস্তারিত
সেক্রেটারি জেনারেলের বার্তা
ব্যক্তি এবং সংস্থা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। একটি অন্যটি ছাড়া স্থাবর, সংগঠনটি মানুষের জন্য এবং সংগঠনটি মানুষ ছাড়া চিন্তা করা যায় না। মানব জীবনের সর্বক্ষেত্রে সংগঠনের প্রভাব লক্ষ্য করা যায়। আধুনিক প্রতিযোগিতামূলক যুগে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবার আগে আমাদের প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পদ্ধতি ভালোভাবে জানতে হবে এবং আমাদের সকল জনশক্তিকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তাই আন্তরিকতা ও হৃদয় দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বিস্তারিত
নোটিশ বোর্ড
| # | শিরোনাম |
|---|---|
| 1 |
ভর্তি নিয়ম -২০২৩
29-01-2024 |
| 2 |
মাসিক চাঁদা
09-10-2023 |
লক্ষ্য
কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন একটি অলাভজনক,অরাজনৈতিক ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে।
উদ্দেশ্য
কিশোরগঞ্জ জেলার সমৃদ্ধির লক্ষ্যে আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে কিশোরগঞ্জ জেলাকে আত্মনির্ভরশীল, সুখী, সমৃদ্ধশালী, অবক্ষয়মুক্ত ভাবে প্রতিষ্ঠা করা। বিশেষ করে জেলার অসহায় ও বিপদগ্রস্থ এবং হত-দরিদ্র ও কর্মহীন নারী-পুুেষদের কর্মসংস্থানে সার্বিক সহযোগিতা করা।
