• Kishoregonj Probashi Uddokta Foundation

স্থগিতের নিয়মাবলী

১। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর কোন সদস্য যদি মানসিক ভারসাম্য হারান ২। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর কোন সদস্য একটানা ৩মাসের মাসিক ফি প্রদান না করেন। ৩। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর কোন সদস্য সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে। ৪। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর গঠনতন্ত্র ও নিজ স্বার্থের পরিপন্থী কোন কাজ করেন বা তার স্বভাব আচার-আচরণ সংগঠনের পরিপন্থী হয়। ৫। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর দায়িত্ব ও কর্তব্য যদি যথারীতি পালন না করেন বা সংগঠনের কাজে নিষ্ক্রিয় ও অকর্মণ্য হয়ে পরেন ৬। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন প্রাসঙ্গিক কারণে কোন সদস্যকে বহিষ্কার করার এখতিয়ার সংগঠনের প্রধান ব্যক্তিগণ সংরক্ষণ করেন। ৭। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন ্এর কোন সদস্য অত্র সংগঠনের সংবিধান পরিপন্থী কোন কাজ করলে কার্যকরী পরিষদের সভায় তিন চতুর্থাংশের ভোটে তার সদস্যপদ বাতিল হবে। ৮। কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন এর যে কোন সদস্য পদত্যাগ করতে চাইলে তিনি সংশ্লিষ্ট কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক এর নিকট পদত্যাগ পত্র পেশ করবেন। কার্যকরী কমিটির সভায় উহা গৃহিত হইলে উক্ত সদস্যের সদস্য পদ বাতিল হইবে অথবা প্রত্যাহারের অনুরোধ জানানো যাইবে। ৯। স্বেচ্ছায় যদি কোন সদম্য তার সদস্যপদ বাতিল করে এবং উপরের যে কোন কারণে তার সদস্যপদ বাতিল হয়, উক্ত সদস্যের যদি সদস্যপদ ২ বছর পূর্ণ না হয় তাহলে উক্ত সদস্যের কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন কোন প্রকার দাবী গ্রহণযোগ্য নয়। তবে এ ক্ষেত্রে উক্ত সদস্যের পরিস্থিতি বিবেচনা করে কার্য নির্বাহী পরিষদ যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।